অর্থ বিভাগকে ৪০ কোটি টাকা ফেরত দিচ্ছে আইসিটি বিভাগ

১৭ নভেম্বর, ২০২২ ১৯:৫৯  
বৈশ্বিক পরিস্থিতিতে সরকারের ব্যয় সঙ্কোচনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরের পূর্বনির্ধারিত ১৭টি অনুষ্ঠান বাস্তবায়ন থেকে সরে এসেছে আইসিটি বিভাগ। বাতিল করা অনুষ্ঠানগুলোর মধ্যে বিদেশ ভ্রমণ ছাড়াও রয়েছে বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রমের ইভেন্টও। তবে এই তালিকায় থাকা ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হবে সীমিত পরিসরে অনলাইনে। দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের পর বৃহস্পতিবার অনলাইনে জরুরী সংবাদ সম্মেলন ডাকে আইসিটি বিভাগ। সংবাদ সম্মেলনে প্রথমেই গণমাধ্যম কর্মীদের স্বাগত জানান আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। চলতি পথে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে “চলতি অর্থবছরে অনুষ্ঠানের জন্য ৭৫ কোটি টাকা চেয়েছে আইসিটি বিভাগ” শীর্ষক খবর প্রকাশের আগেই ব্যয় সংঙ্কচের পরিকল্পনা নেয়ার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী। জানালেন, এরই মধ্যে অর্থ বিভাগকে বাতিল অনুষ্ঠানের খরচ বাবদ ৪০ কোটি টাকা ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। মাইক্রোপ্রসেসর, ন্যানোচিপ ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং–বিষয়ক ফেলোশিপের জন্য যুক্তরাষ্ট্র, রোবোটিকসের জন্য জাপান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য চীনে পাঠানোর যে চিন্তাভাবনা ছিলো তা থেকে সরে আসার পাশাপাশি এবারের ‘আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ঢাকা’ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্জন বিষয়েও কথাও তুলে ধরেন পলক। পূর্ব নির্ধারিত বক্তব্য শেষে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন আইসিটি প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে করোনাকালীন সময়ের মতো দ্রুতই বিদ্যমান সময়ে প্রযুক্তির মাধ্যমে সমস্যার উত্তরণে ফের একটি আপদকালীন ‘বিজনেস কন্টিনিউটি প্লান’ তৈরি করা হবে বলেও জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক।